বায়ারের সাথে প্রফেশনালি কথা বলা:
এই কোর্সে আপনাকে শেখানো হবে কীভাবে বায়ারের সাথে প্রফেশনাল এবং নির্ভয়ে কথা বলতে হয়। সঠিক শব্দ চয়ন, টোনের ব্যবহার, এবং কমিউনিকেশন স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, যাতে বায়ার সহজেই ইমপ্রেস হয়।বায়ারের প্রয়োজনীয়তা বুঝে প্রশ্ন করা:
কাজের রিকোয়ারমেন্ট স্পষ্টভাবে বোঝার জন্য সঠিক প্রশ্ন করা খুব গুরুত্বপূর্ণ। এই কোর্সে আপনাকে শেখাবো কীভাবে বায়ারকে কনফিউজ না করে প্রয়োজনীয় তথ্য বের করে আনতে হয়।কমিউনিকেশন দিয়ে বিশ্বাস তৈরি করা:
বায়ারের বিশ্বাস অর্জন করলে রেগুলার কাজ পাওয়া সহজ হয়। আমি আপনাকে শেখাবো কীভাবে প্রফেশনাল আচরণ, নির্ভরযোগ্যতা এবং সঠিক ফলো-আপ দিয়ে বায়ারের আস্থা অর্জন করবেন।কনফিউশন ছাড়া কাজের রিকোয়ারমেন্ট বুঝে নেওয়ার সহজ টেকনিক:
কাজের ব্রিফ বুঝতে গিয়ে অনেক সময় ভুল হয়। এই কোর্সে থাকবে সহজ কিছু টেকনিক, যা দিয়ে কাজের রিকোয়ারমেন্ট একদম পরিষ্কারভাবে বোঝা যাবে এবং কোনো ভুলের সুযোগ থাকবে না।প্রফেশনালি কাজের আপডেট দেওয়া:
বায়ারকে প্রজেক্টের অগ্রগতি জানানো খুবই গুরুত্বপূর্ণ। এখানে শেখানো হবে কীভাবে নিয়মিত, স্পষ্ট, এবং প্রফেশনালভাবে কাজের আপডেট দিতে হয়, যা বায়ারের কাছে পজিটিভ ইম্প্রেশন তৈরি করে।একই বায়ারের সাথে একাধিক অর্ডার কিভাবে নিবেন:
একবার কাজের মাধ্যমে বায়ারের সন্তুষ্টি অর্জন করার পর, কীভাবে সেই বায়ারকে একাধিক অর্ডারের জন্য রাজি করানো যায়, এই বিষয়টি আমি আপনাকে আমার বিগত অর্ডার শেয়ার করে দেখাবো।ক্লায়েন্টের সাথে কিভাবে লং টাইম রিলেশন বিল্ড আপ:
দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করলে বারবার নতুন বায়ার খুঁজতে হয় না। এই মডিউলে শেখানো হবে কিভাবে পেশাদারিত্ব, বিশ্বাস, এবং ভালো কমিউনিকেশনের মাধ্যমে বায়ারের সাথে লং-টার্ম রিলেশন গড়ে তোলা যায়।একদম নির্ভয়ে কিভাবে ক্লায়েন্টের সাথে ভিডিও মিটিং করবেন:
ভিডিও মিটিং অনেকের কাছেই চ্যালেঞ্জিং লাগে। এই কোর্সে শেখানো হবে কিভাবে আত্মবিশ্বাসের সাথে বায়ারের সাথে ভিডিও কলে কথা বলতে হয়, প্রস্তুতি নিতে হয়, এবং প্রফেশনালি প্রেজেন্টেশন দিতে হয়।আমার ক্লায়েন্টের সাথে মিটিং রেকর্ডিং:
রিয়েল লাইফ মিটিং রেকর্ডিং শেয়ার করা হবে, যেখানে আপনি দেখতে পাবেন কীভাবে আমি সরাসরি বায়ারের সাথে কমিউনিকেশন করেছি এবং একটি সফল মিটিং কিভাবে পরিচালনা করেছি।
Let’s talk with me to get any help about freelancing.
404, Hadirmor, Ghoramara-6100, Rajshahi
freelancerabsamad@gmail.com
+8801877273333 - (WhatsApp)
Trade Licence No: TRAD/DNCC/02232740/2025
E-TIN No:272157134507
© Come To Learn With Samad – All Rights Received
WhatsApp Me