The Story of My Journey

আমি আব্দুস সামাদ, ফ্রিল্যান্সিং করছি ২০২১ সাল থেকে এবং আমার একটা এজেন্সি আছে যার নাম Unlimiited Growth Drive. পাশাপাশি আমি চেষ্টা করছি ফ্রিল্যান্সিং শিখানোর মাধ্যমে কিছু মানুষের বেকারত্ব দূরীকরণের। 

Want updates and tips? Join me on social media

আমি ২০২২ সাল থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে মানুষকে শেখানোর চেষ্টা করছি। আমার উদ্দেশ্য হলো জ্ঞান ও দক্ষতা সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়া।

যারা হাতে-কলমে শিখতে চান, তাদের জন্য আমি কিছু প্রিমিয়াম কোর্স তৈরি করেছি। এই কোর্সগুলোর মাধ্যমে ইতোমধ্যে কয়েকশো মানুষ তাদের জীবনে উন্নতি ঘটিয়েছেন, নতুন দক্ষতা অর্জন করেছেন এবং পেশাগত সাফল্যের পথে এগিয়ে গেছেন। শেখানোর মাধ্যমে মানুষকে এগিয়ে নিতে পারা আমার জন্য এক পরম আনন্দের বিষয়। সংক্ষেপে এতোটুকুই আমার পরিচয়। 

কেন আমি ফ্রিল্যান্সিং শিখাতে পছন্দ করি?

আমার দাদু ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, এবং ছোটবেলা থেকেই তার গল্প শুনে আমি বড় হয়েছি। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই শিক্ষকতা পেশার প্রতি আমার আলাদা একটি টান তৈরি হয়েছে। আমি মন থেকে শেখাতে ভালোবাসি এবং এটি আমার কাছে শুধু পেশা নয়, বরং একটি সেবার কাজ।

যখন আমার হাত ধরে একজন মানুষের জীবনে পরিবর্তন আসে, তার বেকারত্ব দূর হয়, এবং সে তার জীবনযাত্রা উন্নত করতে পারে, তখন এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। শেখানোর মাধ্যমে অন্যদের জীবন গড়ার সুযোগ আমার জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা।

আমার কাছ থেকে ফ্রি সাপোর্ট পেতে এখনই যুক্ত হোন!